হযরত রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর জীবনচরিতের এক গুরুত্বপূর্ণ ও অনবদ্য
অধ্যায় হলো তাঁর সামরিক জীবন। যেখানে রয়েছে নেতৃত্বের মহান দৃষ্টান্ত,
যুদ্ধনীতির সূক্ষ্ম কলাকৌশল, সর্বোপরি এক আদর্শিক জিহাদের বাস্তব
রূপায়ণ।
আজ একবিংশ শতাব্দীর সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা অবলোকন করছি—
পৃথিবীর পরাশক্তিগুলো অস্ত্রের হুংকারে উন্মত্ত, অভিশপ্ত ইহুদি-নাসারা,
কাফির-মুশরিকদের অত্যাধুনিক অস্ত্র ও বোমা হামলার পাশবিক নির্যাতনে
সর্বস্বহারা মুসলিম উম্মাহ। তাদের অব্যক্ত নির্যাতন, নিপীড়ন ও নিধনযজ্ঞে
বিপর্যস্ত নারী-পুরুষ, শিশু, আবাল-বৃদ্ধ-বণিতাদের আর্তচিৎকারে ভারী হয়ে
উঠেছে আকাশ-বাতাস। এমনই সংকটময় মুহূর্তে আমাদের মনে পড়ে যায়
রাসূলে কারীম صلى الله عليه وسلم-এর সমরনীতির বীরত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল ইতিহাস।
আধুনিক বিশ্বের খ্যাতনামা সামরিক বিশ্লেষকরাও রাসূলে কারীম صلى الله عليه وسلم-এর
ইনসাফভিত্তিক অনন্য যুদ্ধকৌশল ও মানবিক আচরণকে অকপটে স্বীকৃতি
দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো, আজ আমরা মুসলমানরা
রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই ভুলে গিয়েছি সেই
বিজয়গাঁথা, সেই সাহসিকতা ও বীরত্বপূর্ণ মালহামাসমূহের কথা —যা
আমাদের অহংকার ও ঈমানী চেতনার উৎস।