মুহাম্মাদ صلى الله عليه وسلم; বিশ্ব মানবতার ইতিহাসে স্বর্ণ খচিত এক নাম। মুসলিম উম্মাহর শিরায় শিরায় বহমান এক জীবন্ত প্রেরণা। মুসলিম উম্মাহর কাছে তিনি অনুপম ভালোবাসার আলোকস্তম্ভ, শ্রদ্ধা ও অনুরাগের চিরন্তন কেন্দ্রবিন্দু। তিনি মানব ইতিহাসের শ্রেষ্ঠতম মহামানব, মহান আল্লাহর প্রিয়তম ‘মাহবুব’। যখন মানবতা লাঞ্ছনার গ্লানিতে নিমজ্জিত, নৈতিকতা জাহিলিয়াতের আঁধারে আচ্ছন্ন, আর অজ্ঞতার গাঢ় তিমিরে ছেয়ে পড়েছিল পুরো পৃথিবী— ঠিক তখনই তিনি বিশ্বমানবতার ত্রাণকর্তা হয়ে এই ধরণীতে তাশরিফ আনেন (শুভাগমন করেন)। তাঁর আবির্ভাবে ভোরের সূর্যের প্রদীপ্ত কিরণ যেন চিরতরে ছিন্নভিন্ন করে দেয় অমানিশার রুদ্ধশ্বাস অন্ধকার, শুরু হয় এক নতুন সভ্যতার সোনালী ঊষা।
| বইয়ের নাম | সীরাতে মুস্তফা |
| লেখক | শাহ্ আবদুল হালীম হুসাইনী |
| প্রকাশনী | আল ইরফান পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 192 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | Sirat of the Prophet (SAW) |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।