চুল শরীরের অংশ। একক, অবিভাজ্য, ব্যক্তিগত? সমাজ, সংস্কার বা ধর্মসম্প্রদায়ের চিহ্নও কি তা ধারণ করে না? যা সৌন্দর্য, যৌবন বা দ্রোহের প্রতীক, তা কি অকথনীয় বা ট্যাবুতে পরিণত করেনি কোনো কোনো ধর্ম বা সমাজ? অভিধান, বিভিন্ন শাস্ত্র, পুরাণ ও সাহিত্যের প্রাসঙ্গিক উল্লেখের সূত্রে চুল নিয়ে সমাজমনের সদর-অন্দর বুঝতে চেয়েছে এই বই।