এক শিমুল ফাটা দিনে, স্বপ্নে অথবা জাগরণে, কিংবা জাদুবাস্তবতার আবরণে, তামিম আবিষ্কার করে তার দাদাজানকে, যে দাদাজান তার জন্মের আগেই গত হয়েছেন। অতঃপর মোষের পিঠে চড়ে চাপাইগাছি বিলের পাড় ধরে শুরু হয় দাদা-নাতির এক আধ্যাত্মিক সফর। সেই সফরের সূচনা পর্বেই তামিমের সামনে খুলতে থাকে ইতিহাসের এমন সব অলৌকিক কপাট, যার গায়ে লেপটে আছে একাত্তরের গৌরব ও ক্ষতচিহ্ন। ইতিহাসের অনেপনেয় বেদনাকাতর সেই অধ্যায় হতবিহ্বল ও কথাহারা করে তামিমকে। হতবাক তামিম এরপর ক্রমাগত খুঁড়েই চলে নিজের অস্থির সময় এবং একাত্তরের রক্তাক্ত মাটি। সেই খোঁড়াখুঁড়ির ভেতরই হঠাৎ জুলাই নেমে আসে বাংলাদেশে এবং শেষ পর্যন্ত, কান্না ও রক্তের কালিদাগ চিরন্তন হয়ে জেগে থাকে।
| বইয়ের নাম | দুই পৃথিবীর সূর্য |
| লেখক | সাব্বির জাদিদ |
| প্রকাশনী | ঐতিহ্য |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 231 |
| সংস্করণ | November 2025 |
| বিভাগ | Political & War Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।