একই দিনে দু-দুটো ঘটনা ঘটে গেলে কারো কারো জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। উনিশশ একাত্তরের সাতই মার্চ রেসকোর্সের জনসমুদ্রে আনোয়ার এক অথৈ দিবাস্বপ্নে ডুবেছিল। লাখো জনতার কলরোল ছাপিয়ে তার কানে বেজেছিল অযুত-নিযুত ঘোড়ার পায়ের আওয়াজ ও বিচিত্র ধ্বনিব্যঞ্জনাময় স্বাধীনতা। সেই একই দিনে ঢাকা শহরের লালমাটিয়া ব্লক-সির প্রায় নিভৃত বাড়িতে সানা নামের সদ্যতরুণী গায়ে-মুখে হলুদ মেখে নিজের জন্য নির্মাণ করেছিল অন্য নিয়তি। ঘটনা দুটোর পারস্পরিক ঐক্য বেশ জটিল; কিন্তু নিয়তির মতোই ঘটনা দুটো একে অন্যকে জড়িয়েছে ও দিনে দিনে গাঢ়, গভীর, অবিচ্ছিন্নতায় রূপ নিয়ে একটা গোটা জনপদে, মানচিত্রে ছায়া ফেলেছে।
| বইয়ের নাম | রৌদ্র ও ছায়ার নকশা |
| লেখক | ওয়াসি আহমেদ (সিলেট) |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9789849649830 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 182 |
| সংস্করণ | 1st Published, 2022 |
| বিভাগ | Political & War Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।