সোয়ালো এ কালের উপন্যাস। সোয়ালো পাখির রূপকের সাহায্যে এখানে বর্ণনা করা হয়েছে সমাজতান্ত্রিক দেশগুলির আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বৈপ্লবিক পরিবর্তনের কাহিনি। কেবল অতীত ইতিহাস তুলে ধরাই নয়, ভবিষ্যতের রূপরেখার ইঙ্গিতও রয়েছে এ উপন্যাসে। রাজনীতি-অর্থনীতির পাশাপাশি এখানে রয়েছে পৃথিবীর জন্ম-ইতিহাস। মহাকাশের বৈজ্ঞানিক তত্ত্ব আর উপকথাভিত্তিক কাহিনি। পাখি রূপক হিসেবে ব্যবহৃত হলেও তাদের সম্বন্ধে রয়েছে চাঞ্চল্যকর তথ্যাবলি। ক্ষুদ্র কলেবরের এ গ্রন্থ বাংলা কথাসাহিত্যে একটি নতুন আঙ্গিক সংযোজন করেছে। হাসনাত আবদুল হাই বাংলা কথাসাহিত্যের অঙ্গনে যে নতুন নতুন স্বাদ উপহার দিয়েছেন, সেগুলোর মাঝেও এই কাজটি নিরীক্ষাধর্মিতার কারণেই স্বতন্ত্র ও বিশিষ্ট। ১৯৯৬ সালে প্রথম প্রকাশিত এ উপন্যাসটি বহু বছর পেরিয়ে আজকের পাঠকের মন ও মননেও নতুন কিছু ভাবনার সুর তৈরি করবে।
| বইয়ের নাম | সোয়ালো |
| লেখক | হাসনাত আবদুল হাই |
| আইএসবিএন | 9789840501588 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 110 |
| সংস্করণ | 2nd Edition, 2024 |
| বিভাগ | Political & War Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।