লিংকন রাইম। ফরেনসিক বিজ্ঞানের এক বিস্ময়কর প্রতিভা। অপরাধতত্ত্বের সংজ্ঞাই বদলে দিয়েছেন তার বহুমাত্রিক জ্ঞান দিয়ে। এক ক্রাইম সিনে আচমকা একটা বিম ধসে পড়ল তার ওপর। সেই সাথে নাড়িয়ে দিলো নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের মেরুদণ্ডটাকেই।
অ্যামেলিয়া স্যাক্স একজন নবীশ পুলিশ। বাবার পদচারণা অনুসরণ করতে গিয়ে ক্লান্ত। দুর্ধর্ষ গোয়েন্দা হওয়ার আশা ঘুচে গেছে সেই কবেই। ডেস্ক জবের গতবাঁধা চাকরিতে ঢুকে পড়তে যাবে, ঠিক এমন সময়ে এক পৈশাচিক মরদেহের দেখা পেল সে। নিজের অজান্তেই জাত প্রতিভার পরিচয় দিয়ে জড়িয়ে গেল সেই কেসে।
এক সাইকোপ্যাথ নিউ ইয়র্ক শহরের অন্ধকার অধ্যায়কে আশ্রয় করে বুনে চলেছে মৃত্যুর ফাঁদ। অ্যামেলিয়ার ইন্দ্রিয়কে সঙ্গী করে এখন সংকেতের এক গোলকধাঁধার মধ্যে পায়চারি করতে হবে রাইমকে। সেই সাথে প্রবেশ করতে হবে সেই উন্মাদের মগজের কানাগলিতে,
যে জীবনকে একদম হাড় অবধি কুরে না খাওয়া পর্যন্ত থামে না।
জেফারি ডিভারের ফরেনসিক থ্রিলারের গা শিউরে ওঠা জগতে স্বাগত!