তিনি কোচবিহারের রাজকন্যা এবং জয়পুরের প্রয়াত মাহারাজার রানি। বিশ্বের বাছাই সুন্দরীদের তালিকায় তিনি। তিনি গায়ত্রী দেবী, জয়পুরের মহারানি, ভারতের গ্ল্যামারাস বিত্তবান অভিজাতদের একজন।
"এক যে ছিল রাজকইন্যা" বিশ্ববন্দিত এই আশ্চর্যময়ীর অসাধারণ জীবনের অন্তরঙ্গ কাহিনী। আর ক্ষমতার শীর্ষে থাকা ভারতীয় রাজন্য পরিবার এবং তাঁদের বর্তমান রাজন্য-অস্তিত্ব বিলোপের অলিখিত ইতিহাস।