মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা! কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে, (এমন কোথা আর আছে গো।) গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা ॥ ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা, (মরি হায়, হায় রে!) আছে কৈ এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তি-নাশা ॥ বিদ্যপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন! (আরও কত মধুপ গো!)