ছোট্টবেলায় সন্ধার পর পর বিদ্যুৎ চলে গেলে দোতলার ছাদে মাদুর পেতে বাবা শুয়ে থাকতেন। গরমকালের মজার সে মৃদু মন্দ বাতাসে গুটিগুটি পায়ে কাছে গিয়ে বসলে বাবা শুরু করতেন ছন্দে ছন্দে ধাঁধা বানানোর খেলা। ঝকঝকে পূর্ণিমার আকাশের দিকে তাকিয়ে আমার লেখক ও সাংবাদিক বাবা ছড়া বানাতেন, ছড়া শোনাতেন আর কেমন করে শব্দের সাথে শব্দ জুড়ে ছড়া বানাতে হয় তাই শেখাতেন। সেই ফোকলা দাঁতের ৬/৭ বছরের মেয়ে আমি ছড়া লিখতে শুরু করি।
বাবা এডিট করতেন, নিজ দায়িত্বে পত্রিকায় পাঠাতেন। বাড়িতে 'নবারুণ' 'ধান শালিকের দেশে' ইত্যাদি শিশু পত্রিকা রাখা হতো। তাতে থাকতো ছড়া গল্প আর আর রঙিন ছবির বাহার। স্কুলে, বাড়িতে আর আশপাশের ছোট্ট সোনামনিদের সাথে ছড়ার খেলা খেলতে খেলতেই লিখে ফেলি নানান ছড়া। তাদের ভাবনা ও নানান রকম প্রশ্নজাগা মনের সাথে আমার চেতনার মেলবন্ধনের আলোকে লেখা ছড়াগুলো দিয়ে রঙিন একটা বই বের করলে কেমন হয় যা শিশুগুলোকে আনন্দ দেবে! এই ভাবনা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস- 'কাঁকড়া দলের আঁকা ছবি'
| বইয়ের নাম | কাঁকড়াদলের আঁকা ছবি |
| লেখক | মঞ্জুলিকা জামালী |
| প্রকাশনী | কারুবাক |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 40 |
| সংস্করণ | 1st Published, 2026 |
| বিভাগ | Chora |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।