আল আমিন, ডাক নাম আমিন। পিতার নাম সিরাজ মিয়া। মাতার নাম মরিয়ম বেগম। আমিনের পিতা সিরাজ মিয়া, পাকিস্তান আমলে তৎকালীন ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস্) এ চাকরি করতেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। সিরাজ মিয়া মুক্তিযুদ্ধে যোগদান করেন। যুদ্ধরত অবস্থায় তিনি মারা যান। জানা যায়, সিলেট অঞ্চলের কোনো এক এলাকায়, তিনি মারা যান। কিন্তু কোনো সঠিক তথ্য জানা যায় না। পরবর্তীকালে, তার বড় ভাই ও আত্মীয়স্বজন, বিডিআর (বর্তমান বিজিবি) সদরদপ্তরে একাধিক বার যোগাযোগ করেন। কিন্তু কোনো লাভ হয় না। সেখান থেকে কোনো সন্ধান পাওয়া যায় না।