গল্পটা অভ্রর। গল্পটা রহস্যময় মায়রার। চমকপ্রদ পটেটোগ্র“পেরও। যার সঙ্গে যুক্ত হয় ফারিয়া, অভ্র, রিহান, তাহসিন, রঞ্জু, সারা, পলাশসহ অনেকেই। গল্পটা একজন স্কুলবালিকার দিনলিপি। প্রতিদিনের টুকরো টুকরো আনন্দ-উচ্ছ্বাস জড়ো হতে হতে রূপ নিয়েছে এক রহস্যআখ্যানের।
অভ্র যখন ভেবেছিল প্রতিবছরের মতোই কাটিয়ে দেবে দিনগুলো; সেবছরই ক্লাসে আগমন ঘটে রহস্যময়ী মায়রার। ধীরে ধীরে সে সবার বন্ধু হয়ে ওঠে। তার বন্ধুতা ও আনন্দময় দিনযাপন সবার অন্তর ছুঁয়ে যায়। স্কুল-ক্লাস, স্যার-ম্যাডাম এমনকী দারোয়ানও হয়ে ওঠেন গল্পের অংশ। এটি পড়তে পড়তে মনে হবে স্কুলপড়ুয়া শিক্ষার্থী অথবা আপনারই হাইস্কুল ডায়েরি।