চট্টগ্রাম জেলায় পটিয়ার কুসুমপুরা গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা শরীফ খান। সাত বছর পূর্বে তার বাবা মারুফ খান মারা যান। ঠিক সেই বছর পরিবারের সবাই শরীফ খানকে বিয়ের কথা বলতে থাকে। সে-সময় বিয়ে করার ইচ্ছা না থাকলেও সবার অনুরোধে অবশেষে বিয়ে করতে রাজি হয় শরীফ খান। শুরু হয় পাত্রী খোঁজার পালা।
পাত্রী খোঁজার এক পর্যায়ে শরীফ খানের বড় খালা নাজিফা এক পাত্রীর প্রস্তাব আনে। সেই প্রস্তাবে সায় দিয়ে ঠিক হয় পাত্রী দেখার দিনক্ষণ। সেদিন পাত্রী দেখে শরীফ খানের পছন্দ হয়। পরিবারের সম্মতিতে মহা ধুমধামের সঙ্গে বিয়ে করে নতুন বউকে ঘরে আনে শরীফ খান।
শরীফ খানের স্ত্রীর নাম সালেহা। যেমন দেখতে সুন্দর, তেমনি তার চেয়েও সুন্দর তার ব্যবহার। সালেহা পরম ধার্মিকও বটে।