সকাল আটটায় আমাকে ডেকে বাবা বলল, তোর ঘুম-টুম ভাঙবে না নাকি?
একটু মোড়ামুড়ি করে উঠে বসলাম। বললাম, কী হয়েছে? এত সকালে ডাকছ কেন, বাবা?
বাবা বলল, ওঠ। পড়া-টড়া কিছু আছে, নাকি নেই?
বাবার অভ্যাসটাই এমন। কথা বলার সময় প্রকৃত শব্দের সঙ্গে একটা উদ্ভট শব্দ জুড়ে দেয়। যেমন-'ব্যবসা'র সঙ্গে 'ট্যাবসা', 'পড়া'র সঙ্গে 'টড়া', 'খাওয়া'র সঙ্গে 'টাওয়া'।