ফ্ল্যাপে লিখা কথা
কালো আংটির রহস্য : পরার সময় স্বাভাবিক থাকে, পরার সঙ্গে সঙ্গে ছোট হয়ে আযুলের গাঁটে আটকে যায়, এমন আংটির কথা জীবনে শুনিনি আমি। আমাদের ক্লাস টীচারের হাতে দেখলাম আংটিটা। মাঝখানে বড় একটা কালো পাথর বসানো। অতি সাধঅরণ চেহারা । তবু, আংটিটাকে ভীষণ রহস্যময় মনে হলো আমার কাছে । নাহ্, অকারণেই ভাবছি, এর মধ্যে কোনও রহস্য নেই। বললাম বটে নেই, কিন্তু, ওই মুহূর্তে কল্পনাই করতে পারিনি, শ্রীঘ্রই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে ওই আংটি।
ভূতুড়ে গাড়ির রহস্য : নতুন মড়েলের করভেট গাড়ি। আমার বাবা যখন গাড়িটা কিনতে চাইল, গাড়ির মালিকের ঠোঁট দুটো পরস্পরের সঙ্গে চেপে বসল। হাসি নেই মুখে। সেট লক্ষ করে গাড়িটার কোনও গোলমাল আছে কিনা, জানতে চাইল বাবা। ঘুরিয়ে জবাব দিল লোকটা, জবাবটা খুব রহস্যময় হনে হলো আমার কাছে। তার হাত দুটো কাঁপছে। তাড়াতাড়ি ওভারঅলের পকেটে হাত ঢুকিয়ে ফেলল। কোনও কারণে ভয় পাচ্ছে লোকট? নিশ্চয়ই কোন সমস্যা আছে গাড়িটার । সমাস্যাটা যখন বুঝতে পারলাম, তখন আর কিছু করার থাকল না আমাদের । নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিত হলো ভূতের গাড়ি।