কাল জিরার তেল
কালোজিরার তেল – প্রাকৃতিক রোগ প্রতিরোধের আশ্চর্য শক্তি
“মৃত্যু ছাড়া সব রোগের প্রতিষেধক” – এইভাবে কালোজিরাকে বর্ণনা করেছেন মহানবী (সাঃ)। প্রাচীনকাল থেকে বাংলার ঘরে ঘরে কালোজিরা পরিচিত একটি আশ্চর্য প্রাকৃতিক উপাদান হিসেবে। সেই ঐতিহ্য ও উপকারিতাকে আধুনিক ও বিশুদ্ধ আকারে উপস্থাপন করেছে আমাদের ভার্জিন কালোজিরার তেল।
নির্বাচিত উৎকৃষ্ট মানের দেশী কালোজিরা বীজ থেকে তৈরি এই তেলে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না। তাই তেলের আসল গন্ধ, রঙ ও পুষ্টিগুণ অক্ষত থাকে। এতে থাকা থাইমোকুইনন শরীরের ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্লান্তি দূর করে এবং ত্বক ও চুলে আনে নতুন প্রাণশক্তি।
স্বাস্থ্য উপকারিতা:
• শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
• কাশি, সর্দি, গলা ব্যথা ও অ্যালার্জি কমাতে সাহায্য করে
• রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে
• হজমে সহায়তা করে ও গ্যাস-অম্বল দূর করে
• ত্বককে রুক্ষতা ও ব্রণ থেকে রক্ষা করে
• চুলের গোড়া শক্ত করে, চুল পড়া কমায় ও চুল কালো করে
ব্যবহার:
প্রতিদিন সকালে এক চা চামচ কালোজিরার তেল কুসুম গরম পানি বা মধুর সঙ্গে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
ত্বকে হালকা মালিশ করলে ব্রণ ও দাগ কমে, ত্বক হয় মসৃণ ও কোমল।
চুলে ব্যবহার করলে খুশকি ও চুল পড়া কমে, চুল হয় আরও ঘন ও স্বাস্থ্যকর।
বিশেষ করে শীত কালে ১:১ অনুপাতে কালোজিরার তেল মিশিয়ে চুল ও ত্বকে ব্যবহারে দারুন ফল পাওয়া যায়। এটি Natural moisturizer হিসেবে কাজ করে।