তিলেল তেল
তিলের তেল – স্বাদ ও স্বাস্থ্য একসাথে
বাংলার রান্না ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে তিলের তেল। ছোট বীজ হলেও এতে লুকানো আছে অসাধারণ পুষ্টি এবং স্বাস্থ্য উপকারিতা। প্রাচীনকাল থেকে তিলের তেল রান্না, ত্বক ও চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। খাদ্যে যোগ করলে এটি স্বাদ ও ঘ্রাণ দুটোই বাড়ায়, পাশাপাশি শরীরকে রাখে সতেজ ও সুস্থ।
তিলের তেল বীজ থেকে আলাদা প্রক্রিয়ায় তৈরি হওয়ায় এর পুষ্টিগুণ অক্ষত থাকে। এতে থাকা ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হৃৎপিণ্ড, হাড়, ত্বক ও চুলের জন্য উপকারী। নিয়মিত ব্যবহারে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত সঞ্চালন উন্নত করে এবং হজম প্রক্রিয়াকে সহায়তা করে।
বিশেষত্ব:
• খাবারে স্বাদ ও ঘ্রাণ বৃদ্ধি করে
• পুষ্টিগুণে সমৃদ্ধ
• হাড় ও পেশির জন্য সহায়ক
• ত্বক ও চুলের যত্নে কার্যকর
• শরীরের ক্লান্তি ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে
স্বাস্থ্য উপকারিতা:
অকালে চুল পেকে যাওয়া রোধ করে, নিয়মিত মাথার স্ক্যাল্প ম্যাসাজ করতে হবে।
আথ্রাইটিস পেইন-এর ক্ষেত্রে এই তেল খাবার তেল হিসেবে ব্যবহার এবং মালিশ দুটোই করলে উপকার পাবেন।
রান্নায় এই তেলের ব্যবহার ব্লাড প্রেশার কমায়।
ডায়েটে এই তেলের ব্যবহার স্ট্রেস ও ডিপ্রেশন কমায়।
রান্নায় তিলের তেলের ব্যবহার ইনসুলিন এবং গ্লুকোজ লেভেল ঠিক রাখে বলে ডায়াবেটিস-এর রোগীরা এটাকে নিয়মিত খাবারের তেল হিসেবে ব্যবহার করতে পারেন।
চুলের গোড়া শক্ত করে, চুল পড়া ও খুশকি কমায়
ত্বককে মসৃণ, নরম ও উজ্জ্বল রাখে
হজম প্রক্রিয়াকে সাহায্য করে এবং পেটের গ্যাস ও অম্বল কমায়