'প্রচলিত গবেষণা, আত্মজীবনী, প্রবন্ধের বই নয় এটি; নয় দিনলিপির বইও। করােনার কঠিন দিনগুলােতে লেখা হলেও শুধু করােনাকালীন বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি নয়—এখানে। খুঁজে পাওয়া যাবে শাইখ সিরাজের জীবনের নানা চড়াইউতরাই, কৃষি উন্নয়ন ও অর্থনীতি চিন্তার নানা দিক। বলা যায়, পঞ্চাশ বছরের বাংলাদেশ ও এর উন্নয়ন-দর্শনের গভীরে প্রবেশ করেছেন লেখক নিজস্ব সরলতায়।