এক সময় গাছপালা আর ছোট-খাটো ঘর-বাড়ির সমন্বয়ে ঘেরা এই গ্রামটির নাম ছিল গাছতলা। কিন্তু লাশ নিয়ে অদ্ভুত ও ভৌতিক ঘটনার ফলে গ্রামের নামটাও যেন দিন দিন পাল্টে যাচ্ছে। মানুষ এখন গ্রামটাকে এক নামে লাশপুরী বলেই চিনে। কয়েক দিন পরপরই এই গ্রামে আশ্চর্য কাণ্ড ঘটে মৃতের লাশ নিয়ে আর কিছু নবীন-কিশোর হয় এই লাশদের খেলার শিকার। তেমনি বাস্তব ঘটনা পাওয়া যাবে আমাদের এই গ্রামে। প্রতিবারের মতো এবারও সাব্বির বাবা মায়ের সাথে বেড়াতে এসেছে গ্রামের বাড়িতে।
বছরে অন্তত দুইবার শীত ও গ্রীষ্মের ছুটিতে ওরা গ্রামে আসে। গ্রামের ছেলেদের সাথে খেলাধুলা দুষ্টুমি আর দাদা-দাদুর সাথে গল্প করে আনন্দে সময় কেটে যায়। এবার ছুটিতেও তাই করল সাব্বির। কিন্তু এবার ছুটির আনন্দ যে এতটা ভয়ানক হবে তা কখনো কল্পনাও করতে পারেনি। বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা সাতটা বেজে গেলো।
ঘরের ভেতর প্রবেশ করেই দাদি দাদি বলে দৌড় দিল। দাদি নাতি-নাতনি দেখে খুশিতে জড়িয়ে ধরলেন সাব্বির ও তুলিকে। কেমন আছ দাদু ভাই আমার। অনেক দিন পর বুঝি এই বুড়িকে দেখতে ইচ্ছে হলো? সাব্বির হেসে দিয়ে বলল, বুড়িকে নয় দাদি বুড়াকেও দেখতে এসেছি কোথায় সে,