লাস্ট বেঞ্চের ফার্স্টবয়
কারো সামনে আর মুখ দেখানোর জো রইলনা রাহাতের। যেখানে যায় একই প্রশ্ন: তোমার রোল নম্বর কত? যেন রোল নম্বরটাই একজন ভালো ছাত্রের মাপ কাঠি। একবার গ্রীষ্মের বন্ধে নানা বাড়ি গিয়েছিল রাহাত, সেখানেই একই অবস্থা। রাহাতের অনেকগুলি মামা। সাতজন। একে একে সাত মামার কাছেই তার জবাবদিহি করতে হয়েছে। সবচেয়ে ছোট মামা খুব কায়দা করে প্রশ্ন করলেন, রাহাত, তোর রোল কত রে?
: আমার রোল পঞ্চাশ।
: ক্লাসে ছাত্র/ছাত্রী কয়জন?
: পঞ্চাশজন।
: পঞ্চাশজনের মধ্যে তোর রোল পঞ্চাশ! বলিস কী! এর মানে তুই লাস্ট বেঞ্চের ছাত্র।