সেদিন ওর বাইশ বছর পূর্ণ হয়েছিল। অগত্যা সে-রাতে কেক কাটার ছুরিটি দিয়ে আমি ওর কলজে বরাবর বাইশটি আঘাত করি। ওর লালচে কালো রক্তের ছিটগুলো যখন আমার দেহে এসে আছড়ে পড়ছিল, তীব্র কষ্ট আর ঘৃণার মিশ্র অনুভূতিতে আমার সেদিন ভীষণ কাঁদতে ইচ্ছে হচ্ছিল। তবে আমি কাঁদিনি। বেশি প্রিয় মানুষদের মৃত্যুতে কখনো কাঁদতে নেই...