জামানের ঢাকায় ডিএমপিতে পোস্টিং হয়। মামার বাসায় উঠে। প্রথম পোস্টিং। প্রকৃতপক্ষে চাকরি শুরু হলো এই পোস্টিং এর মাধ্যমে। এরমধ্যে প্রবিশনার পিরিয়ড ছয় মাস শেষ হয়ে গেল। মামার বাসা একরকম ফাঁকাই বলা যায়। এরমধ্যে শর্ট নোটিশে বিয়ের কাজও শেষ। বউকে নিয়েতো আর মামার বাসায় বেশিদিন থাকতে ভাল লাগবে না। সরকারি বাসার খোঁজ নিয়ে জানা গেল, বাসা পেতে দেরী হতে পারে। তাই জামান ঠিক করলো, একটা বাসা খোঁজা দরকার। অফিসে জয়েন করেনি। হাতে পাঁচ দিন সময় আছে এখনও।
বিকেলে নাস্তার পর বাসা থেকে বের হল। ঠিক করলো ডিএমপি হেড কোয়ার্টার্স ধরে এর চারপাশে বাসা হলে ভালো হয়। প্রথম পত্রিকায় দেখল,পত্রিকায় ভাদো হবে অনেক বিজ্ঞাপন আছে। কিন্তু অত্র এলাকায় নেই।