আমীনূর রশীদ চৌধূরী, এক ক্ষণজন্মা পুরুষের নাম। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। রাজনীতি থেকে সাহিত্য সর্বক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ। ব্রিটিশ আমলে উপনিবেশিক দুঃশাসনের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও ছিলেন আপোসহীন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার কারণে বারবার কারাযন্ত্রণাভোগ করতে হয়েছে তাঁকে। তারপরও সত্য ও সুন্দরের পথে তিনি ছিলেন অবিচল। ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে এগিয়ে গেছেন আগামীর দিকে। বন্ধুর পথ তিনি অতিক্রম করেছেন অসীম সাহসিকতায়, দৃঢ় মনোবলে। পেছনে ফিরে তাকাননি। মাথা নত করেন নি কখনো কারো কাছে। ছিলেন অপ্রতিরোধ্য। সংঘাতের সাথেই ছিল তাঁর সখ্য। তবে সেই লড়াই তিনি নিজের জন্য করেন নি, করেছেন অধিকার বঞ্চিতদের জন্য।
ছাত্রজীবনে ইংরেজদের দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। ঝাঁপিয়ে পড়েন পরাধীনতার শৃঙ্খলমুক্তির সংগ্রামে। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বদেশী আন্দোলনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করেন। আর সহিংস বিপ্লবের পথ বেছে নিলে অবর্ণনীয় নির্যাতন-দুর্ভোগের শিকার হতে হয় তাঁকে। ইংরেজদের জেলে কাটাতে হয় দুই বছরেরও অধিক সময়। তারপরও চলার পথের গতি মন্থর হয়নি তাঁর; বরং হয়েছে