তুলিদের বাড়ি থেকে বের হয়ে বড় রাস্তায় উঠতেই মনে হল সন্ধ্যা নেমে এসেছে। আজ একটু বেশিই দেরি হয়ে গেল। শীতের শেষ বিকেলে নীল চাদরের মতো কুয়াশা নেমে প্রকৃতিতে একটু আগে ভাগেই সন্ধ্যা এসে পড়ে। কোথা থেকে ইদানিং কিছু অচেনা ছেলে এসে সামনের স্কুল মাঠে ব্যাডমিন্টন খেলে। ওখান দিয়ে যাওযার সময় ওদের মুখ দিয়ে নানা ধরনের শব্দ বের হয়। তার মধ্যে কোনটা কথা, কোনটা শিস, কোনটা গানের কলি, আবার কোনটা কেবলি হুসহাস। মনে হয় হাঁস মুরগি তাড়াচ্ছে। কেউ বা আবার আয় আয় তি তি তি বলেও ডাক দেয়।
এদের সাথে এ পাড়ার ছেলেদের নতুন বন্ধুত্ব হয়েছে হয়তো বা। তাই তাদের নতুন আনাগোনা। বড় বড় পা ফেলে নিচের দিকে তাকিয়ে রূপা মাঠ পার হয়। মনে মনে বলে, বাড়ি যাবার পথে এই মাঠটা না থাকলে ভালো হত। ওদের হুসহাস ফিসফাস শব্দ শুনলে কেমন গা গুলিয়ে ওঠে।
| বইয়ের নাম | ওইখানে যেওনাকো তুমি |
| লেখক | মেহেরুন নেছা রুমা |
| প্রকাশনী | নালন্দা |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।