শিশুমনের পৃথিবীটি আসলে কেমন? সেখানে বাস্তবতা আর কল্পনার সীমারেখা কোথায়? একটি শিশু যেমন পরির সঙ্গে কথা বলতে পারে, আকাশে উড়ে যেতে পারে, আবার একই সঙ্গে দারিদ্র্য, পারিবারিক টানাপোড়েন, পড়াশোনার চাপ কিংবা জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখিও হতে পারে। আশরাফুল আলমের ‘পরির সাথে আমার সেলফি’ গল্পগ্রন্থটি সেই শিশুমনের সরলতা, বিস্ময়, স্বপ্ন এবং জীবনসংগ্রামের এক আন্তরিক প্রতিচ্ছবি।
গ্রন্থের নামগল্প ‘পরির সাথে আমার সেলফি’-তে কল্পনার এক আশ্চর্য জগৎ তৈরি করেছেন লেখক। পরিকে ঘিরে শিশুমনের যে বিস্ময়, আনন্দ, ভয়, বন্ধুত্ব ও মুগ্ধতা- তা গল্পটিকে শুধু রূপকথার আবহে আটকে রাখেনি; বরং বাস্তব জীবনের অভাব-অনটন ও শিশুর মানসিক জগতের সঙ্গে মিলিয়ে দিয়েছে। পরি এখানে কেবল কল্পলোকের কোনো চরিত্র নয়, বরং শিশুর আনন্দ ও মুক্তির এক প্রতীক। গল্পের শেষদিকে ‘পরির সঙ্গে আমার সেলফি’ হয়ে ওঠে স্মৃতি ধরে রাখার এক মায়াময় আকাঙ্ক্ষা।
এই বইয়ের গল্পগুলো পড়তে গিয়ে বারবার মনে হয়, আমরা যে ছোট ছোট বিষয়গুলোকে জীবনে তুচ্ছ মনে করি, একটি শিশুর কাছে সেগুলোই কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ। একটি সাইকেল, একটি মোবাইল ফোন, আকাশের দিকে তাকানো, জন্মদিনের আয়োজন কিংবা একজন শিক্ষকের প্রশংসা- এসব সামান্য অনুষঙ্গের মধ্যেই লেখক খুঁজে নিয়েছেন মানুষের বড় স্বপ্ন ও বড় হয়ে ওঠার গল্প।
| বইয়ের নাম | পরির সাথে আমার সেলফি |
| লেখক | আশরাফুল আলম |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বয়স যখন ১২-১৭: গল্প |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।