নিয়ামুল বারী একজন পরিপক্ক ছড়াকার। দীর্ঘদিন ধরে লিখছেন। সহজ করে বলার শক্তি উনার মধ্যে আছে। এজন্য তার ছড়াপদ্যগুলো সকল বয়সের মানুষের কাছেও সমান গ্রহণীয়। বক্তব্যের দৃঢ়তা, ঋজুতা, ছন্দের কারুকাজ এবং নিপুণতা নিয়ামুল বারীর ছড়ার নিজস্ব বৈশিষ্ট্য।
বিভিন্ন সময়ে রচিত ৪০টি ছড়া-পদ্য নিয়ে সাজানো তাঁর এই ‘তেল সমাচার’। এই শিরোনামের যথার্থতা এ বইয়ের লেখাগুলোতে স্পষ্ট। তবে মানুষের দুঃখ-কষ্ট, রাজনীতি-রাষ্ট্র- সমাজের অসঙ্গতি-ত্রুটি-বিচ্যুতি, অভাব ও অপ্রাপ্তিকেও তিনি অন্তর দিয়ে উপলব্ধি করেন বলে এখানে কিছু অন্য ধরনের পদ্যও স্থান পেয়েছে। তার ছড়ার অগ্রযাত্রা অব্যহত থাকুক, শুভকামনা করি।
| বইয়ের নাম | তেল সমাচার |
| লেখক | নিয়ামুল বারী |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বয়স যখন ১২-১৭: গল্প |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।