চারপাশটা স্বপ্ন না বাস্তব? স্বপ্ন আর বাস্তবের ফোকরে আটকে আছে পরশের জীবন। নিজের জীবনটাকেই স্বপ্নের কোনো জগত মনে হয় তার। ঘুম ভাঙলেই নতুন জীবন। সবকিছু পরিবর্তন হয়ে যায় রাতারাতি। সমাধানের জন্য হাজির হয় সাইকোলজির সহযোগী অধ্যাপক আবিদ হাসানের কাছে। শুরুতে লোকটাকে সুবিধার মনে না হলেও পরশ ক্রমেই বুঝতে পারে তাকে মুক্তি দিতে পারে এই আবিদ হাসান। পরিশেষে কি মুক্তি পাবে পরশ? আদৌ তার জীবনের বাস্তব অস্তিত্ব আছে? নাকি বিলীন হয়ে যাবে তীব্র এক স্বপ্নচক্রে!