রেডি চকোবিনা
রেডি চকোবিনা – বাচ্চাদের ঝটপট পুষ্টিকর নাস্তা
শিশুদের জন্য স্বাস্থ্যকর ও মজাদার নাস্তা খুঁজে পাওয়া সবসময় বড় চ্যালেঞ্জ। বর্তমানে বেশিরভাগ বাচ্চাই চকলেট, চিপস, কোল্ড ড্রিংক আর ফাস্টফুডে অভ্যস্ত হয়ে পড়ছে। এসব খাবারে থাকা অতিরিক্ত চিনি ও রাসায়নিক শুধু হজমে সমস্যা নয়, মেজাজ খিটখিটে করা, দাঁতের ক্ষয় ও স্থূলতার ঝুঁকিও বাড়ায়। এই সমস্যা মাথায় রেখে তৈরি করা হয়েছে রেডি চকোবিনা, যা দুধ বা পানির সঙ্গে মিশিয়ে মাত্র ২ মিনিটেই তৈরি হয়ে যায় ন্যাচারাল চকলেটের স্বাদের সুস্বাদু এবং পুষ্টিকর নাস্তা। ছোটদের পাশাপাশি বড়রাও তাদের অফিস কিংবা বাসায় ঝটপট নাস্তায় ব্যাবহার করতে পারবে। আমাদের রেডি চকোবিনাতে ব্যবহার করা হয়েছে যবের ছাতু, আখের পাউডার গুড়, কোকো পাউডার এবং হিমালয়ান পিংক সল্ট।
বিশেষত্ব:
মাত্র ২ মিনিটেই নাস্তা রেডি করা যায়
কোনো কেমিক্যাল, রং, ফ্লেভার বা প্রিজারভেটিভ নেই
দুধের সঙ্গে সহজে মিশিয়ে খাওয়া যায়
ব্যস্ত মায়েদের জন্য আদর্শ রেডি ব্রেকফাস্ট সলিউশন
খাবার না খেয়ে বিরক্ত করে এমন বাচ্চাদেরও মন জয় করবে
বৃদ্ধ এবং প্রাপ্ত বয়স্করা তাদের নাস্তায় খেতে পারবে
স্বাস্থ্য উপকারিতা:
দেহের শক্তি বৃদ্ধি করে
হজমকে সহায়ক করে
শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখে
শিশুদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে সহায়ক
প্রস্তুত প্রণালী:
বাটিতে প্রয়োজনমত চকোবিনা নিয়ে দুধ বা পানি মিশিয়ে পেস্ট তৈরি করে খাওয়া যায়। আর পেস্টের থেকে পাতলা লিকুইড করে খেতে মিষ্টি একটু কম মনে হতে পারে, তখন প্রয়োজন মতো মধু বা আখের গুড় মিশিয়ে নেওয়া যেতে পারে।