মোহনদাস করমচাঁদ গান্ধী যে তাঁর পিতৃপ্রদত্ত নাম তা অধিকাংশ মানুষই জানেন না। তিনি হলেন সেই বিরল কর্মযোগী যাঁকে বলা চলে ব্যবহারিক আদর্শবাদী বা প্র্যাকটিক্যাল আইডিয়ালিস্ট। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শত কোটি মানুষের কাছে তিনি মহাত্মা গান্ধী। উপমহাদেশের সব শ্রেণীর সাধারণ মানুষ তাঁকে সম্বোধন করেন গান্ধীজী বলে। গুণমুগ্ধদের কাছে তিনি মহাত্মা এবং ভক্তদের নিকট বাপুজী।