ও কি আর পাঁচজনের থেকে আলাদা? প্রশ্নটা আমাদের সবার। ওর কথাই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। ও আমাদের পরিবারে এসে যোগ দেয়ার পর থেকে ছোট ছোট ঘটনা এবং ওর ব্যবহার আমাদের বিস্মিত ও মুগ্ধ করলো। আমাদের বাড়তি আগ্রহ তৈরি হলো ওকে নিয়ে।
প্রথম দিনের পরিচয় থেকে শুরু করা যাক। ও আমার দরোজার কাছে এসে দাঁড়ালো। আমি লিখছি। পর্দা ধরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকছে না।
আড়চোখে তাকালাম ওর দিকে।
ভয় পাচ্ছে হয়তো।