সুস্বাদু ও সুগন্ধযুক্ত রান্নার অন্যতম উপাদান জিরা। অতি মশলাদার নয় এমন রান্নাতেও জিরার ব্যবহার রয়েছে। রান্নার মশলার পাশাপাশি জিরার রয়েছে বেশ কিছু ঔষধি গুণাগুণ। ফলে আয়ুর্বেদশাস্ত্রে জিরার বহুল ব্যবহার রয়েছে।
জিরার উল্লেখযোগ্য কিছু গুণ হলো—
—শরীরের ক্ষতিকর চর্বি ও অস্বাস্থ্যকর কোলস্টেরলের মাত্রা কমিয়ে ওজন কমাতে সহায়তা করে।
—জিরায় আছে থাইমলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তেল যা লালাগ্রন্থিকে উদ্দীপ্ত করে খাদ্য পরিপাকে সহায়তা করে।
—এছাড়া হজম প্রক্রিয়ার দূর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করে জিরা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত জিরা সংগ্রহ করে আসল। নিজস্ব তত্ত্বাবধানে যাবতীয় স্বাস্থ্যমান বজায় রেখে গুঁড়া ও প্যাকেটজাত করে বলে আসল-এর জিরা একদম নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।