গরম মশলা বাঙালি রান্নার অতি পরিচিত উপকরন।
তবে এটি কোন একক প্রজাতির মশলা নয়। মূলত বিভিন্ন মশলার সংমিশ্রণে এটি প্রস্তুত করা হয়। সাধারনত গরম মশলার উপকরন গুলি হল -ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারুচিনি, সাদা ও কালো মরিচ, জায়ফল, জয়ত্রি, জিরা,ধনে ইত্যাদি।
আয়ুর্বেদ শাস্ত্র মতে গরম মশলা শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। তাই এই মশলার নামের সাথে “গরম” শব্দটি ব্যবহার করা হয়। বিভিন্ন রান্নায় অতিরিক্ত ঘ্রাণ যোগ করার সাথে সাথে স্বাদ বৃদ্ধির জন্যও এটি ব্যবহার করা হয়। সাধারনত রান্নার শেষ পর্যায়ে মশলা মেশানো হয়।
আসল গরম মশলার উপাদান এলাচ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা।
‘আসল’ গরম মশলার বৈশিষ্ট্যঃ
— সম্পূর্ণ হাইজিন মেনে প্রস্তুত করা হয় বলে আসল-এর গরম মশলায় কোনো স্বাস্থ্যঝুকি থাকে না।
— এতে ব্যবহৃত প্রতিটি উপাদান বাছাকৃত সেরা উপাদান।
— ঘরোয়াভাবে প্রস্তুত বলে কোনো প্রকার রাসায়নিক থাকে না।
— রান্নায় মুখরোচক স্বাদ কেবল নয়, আসল-এর মশলায় রয়েছে যথাযথ পুষ্টিগুণের নিশ্চয়তা।