জিরা গুড়া (ঢেঁকি ছাটা)
জিরা গুঁড়ো (ঢেঁকি ছাটা) – ঘ্রাণে ঐতিহ্য, স্বাদে খাঁটি বাংলা
রান্নার আসল স্বাদ শুরু হয় অন্ জিরা দিয়ে। ডাল হোক, বা মাছ বা মাংস, প্রতিটি রান্নায় জিরা যেন আলাদা করে স্বাদ জোগায়। সেই ঐতিহ্যের স্বাদকেই গৃহস্থ আবার ফিরিয়ে এনেছে ঢেঁকি ছাটা জিরা গুঁড়ার মাধ্যমে।
উৎকৃষ্ট মানের জিরা প্রথমে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হয়, তারপর ঐতিহ্যবাহী ঢেঁকিতে ভাঙিয়ে তৈরি করা হয় গুঁড়া, যা চালুনি দিয়ে ছেঁকে আরও পরিষ্কার করা হয়। ঢেঁকিতে ভাঙানো হয় বলে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় না। ফলে জিরার ঘ্রাণ ও পুষ্টি উপাদান অক্ষুণ্ণ থাকে।
বিশেষত্ব:
ঢেঁকি ছাঁটাই করা খাঁটি গুঁড়া
কোনো রাসায়নিক বা রঙ মেশানো হয় না
ঘ্রাণ ও স্বাদে ভরপুর
দীর্ঘদিন সংরক্ষণযোগ্য এবং মানে স্থায়িত্ব বজায় থাকে
ব্যবহার:
ঢেঁকি ছাটা জিরা গুঁড়ো ব্যবহার করা যায় প্রায় সব রান্নায়। ডাল, তরকারি, মাছ, মাংস বা সবজি সামান্য জিরা গুঁড়ো দিলেই খাবারে আসে এক অন্যরকম ঘ্রাণ ও স্বাদ। নিয়মিত জিরা গুঁড়ো বা জিরা জল গ্রহণ করলে হজমশক্তি বৃদ্ধি করে।