শিকাগো বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার চাপের বেড়াজালে তলিয়ে যেতে যেতে একদিন আশিক টের পান, তাঁর দীর্ঘদিনের প্রেমিকা-স্ত্রী রুমা ও ল্যাটিনো যুবক লিওনেলের গোপন অভিসারের ইতিবৃত্ত। ব্যাপারটা তাঁর কাছে অসহনীয় হয়ে পড়লে লেখাপড়া শেষ না করেই শিকাগো ছেড়ে সরাসরি গ্রামে চলে এসেছিলেন আশিক চৌধুরী। বিধবা মায়ের কাছে। রুমানাকে না জানিয়ে। রুমানা থেকে গেলেন সেখানেই।
আশিকের জীবনে মহুয়া আসে অভাবনীয় সুখের ডালি সাজিয়ে। কিন্তু তা যে হয় বড় ক্ষণস্থায়ী। দীর্ঘ চৌদ্দ বছর পর চিরশীতের শহর থেকে লিখেছেন রুমানা। তিনি এখন নিঃসঙ্গ। আশিক আবার ব্যাগ গোছালেন। ফিরে যান শিকাগোতে।দীর্ঘ চৌদ্দ বছর পর ভেঙে যাওয়া সম্পর্ক কি আবার জোড়া লাগবে?