নদীর ঘাটে নৌকা নিয়ে মাঝি অপেক্ষারত। কয়েকজন শিশু-কিশোর নৌকার ভেতরে-বাইরে বসা, আবার কেউ কেউ দাঁড়ানো। মোটা গোঁফ, মাথায় হ্যাট পরা, ঘাড়ে ক্যামেরা নিয়ে মামা ঘাটের উপরে দাঁড়িয়ে আছেন। মাঝে মাঝে তিনি ঘড়ি দেখছেন, এদিক- ওদিক হাঁটছেন আর চিল্লাচ্ছেন। সামনে দু'জন ছেলেমেয়েকে আসতে দেখে ধমকে ওঠেন-
এই ন'টি বয়ের দল, এত দেরি কেন তোদের, হ্যাঁ? মামা তুমি জেন্ডার ভুল করছ তো- জুঁই মামাকে শুধরে দেয়। আমি ন'টি বয় হতে যাব কেন? আমি তো মেয়ে?
ওই হলো, যা, নৌকায় গিয়ে বস, যা। মামা কট্ করে তাকান। জুঁই একটু আমতা আমতা করে- তাই বলে তুমি ভুল ইংরেজি ...