ইশকুলে যাওয়াটা ছিল আমাদের জন্য খুবই আনন্দের। আর খুবই ফুর্তির বিষয়। মাঝ রাতে অস্থির হয়ে জেগে উঠতাম। ইশকুলের সময় বয়ে গেল কি-না! কিন্তু না তখনও অনেক রাত। চারপাশ গভীর অন্ধকার। বসে বসে অপেক্ষা করতাম। কখন ভোর হবে, আর কখন ইশকুলে যাব! কাকডাকা ভোরে উঠতাম। ইশকুলের জন্য তৈরি হতাম। আর ফিরতাম সন্ধ্যায়। কোনো কোনো দিন সন্ধ্যাও পেরিয়ে যেত। কি মধুর ছিল সেসব দিনগুলো। ভাবতেই কেমন পুলক জাগে। তেমনি ছুটে ইশকুলে যেতে ইচ্ছে করে। আহা আমার সোনা রঙের দিনগুলি! বলতে বলতে চোখ মুদলেন দাদু।