বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
শিপু এক স্বপ্নপিপাসু বালকের নাম। সে হতে চায় পাখি, হতে চায় ইকারাস, হতে চায় মহাকাশ বিজ্ঞানী। ডানা মেলতে চায় তারার আকাশে, যেখানে থাকে শিকারি অরিয়ন। শিপুর আবদার ওর একটা স্পেসশিপ চাই-ই চাই। কল্পনার পৃথিবীতে শিপুর প্রিয় বন্ধু টিকটিকি ভাইয়া। সে টিকটিকি ভাইয়াকে ঘিরে বাড়তে থাকে গল্পের পরিধি। রস-রহস্য নিয়ে উন্মোচিত হয় আরেক গল্প, যেখানে টিক ভাষা ও টিক অব্দের কমেডি ও রোমাঞ্চ। গল্পের সীমারেখা এখানেই শেষ নয়। শিপু ও শ্রাবন্তীকে হাতছানি দিয়ে ডাকছে জুপিটারের মিষ্টি উপগ্রহ ইউরোপা।