জীবন ঘটনাবহুল না হলে জীবনের অর্থ ছোট হতে থাকে
জীবন
জীব
জী
জ (যা অর্থহীন)
এভাবে অর্থহীন জীবন অতিবাহিত করার চেয়ে নি®প্রাণ জড়বস্তু হয়ে থাকাই কি শ্রেয় নয়? প্রতিটি জীব জগতের সকল পর্বে রয়েছে উত্থান পতনের পর্যায়। মুক্ত বিহঙ্গের মতো যে জীবন পাড়ি দেয় নীল সমুদ্র কিংবা মহাকাশ, সে জীবন মুহূর্তেই আটকে যেতে পারে চার দেয়ালের মাঝে! মানুষ কখনো শখ করে বন্দী হতে চায় না। পরিস্থিতির শিকার হয়ে মানুষ পা বাড়ায় স্রোতের বিপরীতে। অথচ এ সমাজ তা মেনে নিতে চায় না। রাষ্ট্র কখনো ভাল মানুষের দায় নেয় না। জীবনের সকল পরিস্থিতির জন্য ব্যক্তি একা দায়ী নয়। ভালোবাসার মায়া ত্যাগ করে যখন কেউ নিজের কর্তব্যের কাছে হেরে যায় তখন বিদায়বেলায় কেবল শোকের বৃক্ষ গজিয়ে ওঠে বুকের গভীর থেকে। একটা দীর্ঘশ্বাস তাড়া করে বেড়ায় সেই মানুষটাকে...