"সৃষ্টিশীল মানুষের ভুবন" বইয়ের ফ্ল্যাপের লেখা:
কত ইচ্ছের ফুল ফোটে মানুষের বুকের ভেতর। জীবনকে অন্যরকম করে সাজিয়ে তােলার অভিপ্রায় দুরন্ত হয়। ভাবে সবার চেয়ে আমি আলাদা। আমি বেড়ে উঠব নিজস্ব বৈশিষ্ট্যে। লেখাপড়া, কাজকর্ম, চলাফেরা, খাওয়া-দাওয়া এবং অর্থবৃত্তে। কিন্তু জীবন বাড়তে থাকে আর স্বপ্ন কমতে থাকে। কমতে থাকে কেননা সাফল্যের পথ বড়াে কঠিন। বড়াে বন্ধুর। বন্ধুর পথে চলতে চলতে নেমে আসে ক্লান্তি। স্বপ্নের দিকে ছুটতে ছুটতে বেড়ে ওঠে হতাশা! এভাবে ক্লান্তি আর হতাশার জ্বরে আক্রান্ত মানুষগুলাে মনের দিকে থাকে দুর্বল। স্বপ্ন ডানা আর বিস্তারিত হয় না। ডানা খােলে না স্বপ্ন পাখি। অবসাদ নেমে আসে জীবনে। চারদিকে দেখে নৈরাশ্যের ছায়া। জীবনের পরিধি ক্ষীণ হতে থাকে। বিচরণ ক্ষেত্র হয়ে যায় সীমাবদ্ধ। বন্ধু সংখ্যা কমে যায়। তখন মানুষ নিজের কাছে নিজে পরাজিত হতে থাকে। নিজেকে বেমানান মনে হয় সব ক্ষেত্রে। ভাবতে থাকে আমি এর উপযােগী নই। মনে হয় পৃথিবী অবহেলা করে। এভাবে নিজের কাছে নিজেই পরাজিত হতে থাকে মানুষ। সমাজ সংসার মনে হয় অসার। জীবনকে মনে হয় বেদনার এক বারিধি। কেন স্বপ্ন ভঙ্গ হয়। মানুষের?
তারপর?
এই বইটি সৃষ্টিশীল মানুষের আশা, স্বপ্ন ও জীবনের কথা বলছে।