"স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া:
এ বইটি ত্রিশ লক্ষ শহীদ, প্রায় ছয় লক্ষ বীরাঙ্গনা, অগণিত মুক্তিযােদ্ধা, বঙ্গবন্ধু, তাজউদ্দীন আহমদ, তাঁদের সহযােদ্ধাদের স্মরণ করে লেখা। আমরা তাঁদের কাছে ঋণী। সে ঋণ শােধ করা যাবে না, এ বইয়ের মাধ্যমে আমরা সে ঋণ শুধু স্বীকার করলাম মাত্র।