মোবাইল আসক্তি আর কত কাল? মোবাইল নামক যন্ত্রটি কি আসলেই আপনার কাজের সহযোগী? না কি এটি অদৃশ্য শিকলে বাঁধা এক কারাগার, যার বন্দিত্বে নিজের অজান্তেই আপনি জীবনের সুন্দর মুহূর্তগুলো হেলায় নষ্ট করছেন? দিনের ২৪ ঘণ্টার মধ্যে কয়েক ঘণ্টা যদি নিয়মিত মোবাইলের রঙিন পর্দায় হারিয়ে যায়, তাহলে আপনি যে স্বপ্ন দেখছেন তা কি বাস্তবায়িত হবে? আপনি কি সারা দিন ইনস্টাগ্রামের রিল, ইউটিউবের শর্টস, ফেসবুকের লাইভ এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ডুবে থেকে জীবনের আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছেন না? একবার ভাবুন তো, প্রতিদিন ৩ ঘণ্টা করে যদি মোবাইলের পেছনে হারিয়ে ফেলেন, তাহলে মাসে ১২০+ ঘণ্টা, বছরে ৬০ দিন আর দশ বছরে হারান প্রায় দেড় বছর! মোবাইল আসক্তির এই ছদ্মবেশী দাসত্ব থেকে মুক্তি পেতে হলে এখনই সিদ্ধান্ত নিতে হবে- মোবাইল হবে আপনার টুল, আপনি হবেন মাস্টার। আর আপনার এই যাত্রায় সঙ্গে আছে টেইম ইয়োর মোবাইল বইটি।
| বইয়ের নাম | টেইম ইয়োর মোবাইল |
| লেখক | মো: মেহেদী হাসান এসিএস |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| আইএসবিএন | 9789849338086 |
| পৃষ্ঠা সংখ্যা | 140 |
| সংস্করণ | 1st published, 2026 |
| বিভাগ | রেফারেন্স বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।