থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আমার এতবার যাওয়া হয়েছে যে, ব্যাংকক যাওয়ার ব্যাপারে আমার আলাদা কোনো আগ্রহ নেই। কিন্তু এ বছর পৃথিবীর সেরা বিজ্ঞানীদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে। এই বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে কয়েকটা সেশনে সভাপতিত্ব করতে হবে। কিন্তু তারপরও গোল্ডকোস্টে যাওয়ার ব্যাপারে আমার আলাদা আগ্রহ রয়েছে। ইদানীং আমি আমার গবেষণার কাজে ছোটদের ব্যাপারকে বেশ গুরুত্ব দেয়ার চেষ্টা করছি। ছোটদের অল্প বয়স থেকেই কী করে বিজ্ঞানমনস্ক করে তোলা যায়, সে ব্যাপারে আমি কয়েকজন বিজ্ঞানীদের নিয়ে গবেষণা সেল গঠন করেছি।
পৃথিবীর বিভিন্ন দেশের শিশুদের এক সাথে পাওয়া যায় ডিজনিল্যান্ডের মতো কোনো জায়গায়। ডিজনিল্যান্ড যদিও তার যাত্রা শুরু করেছিল ওয়াল্ট ডিজনির দেশ আমেরিকায়। পৃথিবীর একজন সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট দুটি ডিজনিল্যান্ডই এখন এশিয়ায়। ছোটটি হংকং-এ। বড়টা জাপানে।