কোনো এক নামকরা মেডিকেল কলেজে হঠাৎ করেই ছাত্র নিখোঁজ হতে থাকে। একজন নয়, দুইজন নয়, পরপর তিনজন ছাত্রের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের এই নিখোঁজ হওয়ার পিছনে রহস্য কী? কে বা কারা এর সাথে জড়িত? শেষপর্যন্ত কি তাদের নিখোঁজ রহস্য উন্মোচিত হবে নাকি বেরিয়ে আসবে ভয়ংকর সব সত্য?
অথবা কোনো এক চাঁদনী রাতে আপনি নিজের ঘরে বসে আনমনে গান গাইছেন। হঠাৎ নিজের গায়ের পারফিউমের গন্ধে ভরে গেল পুরো ঘর। চোখ নাড়িয়ে বোঝার চেষ্টা করতেই শুনতে পেলেন ফিসফিসানির শব্দ। তারপর?
তারপর দেখতে পেলেন, আপনার মতোই কেউ একজন বসে আছে আয়নার সামনে। তার হাতে নীল ডায়েরি। কী আছে সেই ডায়েরিতে?