কিশোর ইসরাফিল বাড়ি ছেড়ে চলে গিয়েছিল গীত-গান আর অজানার টানে। একাত্তরে মুক্তিযুদ্ধ আসে অনেকটা তার অজান্তেই। বাল্যবন্ধু চন্দনের সাহচর্যে সে সেই বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়। দেশ ও মাটির সান্নিধ্যে এসে যখন মুক্তিচেতনায় উন্মুখ তখন সে ভেসে আসা, ভেসে চলা বেদেরমেয়ে কুসুমীর মায়াজালে জড়িয়ে পড়ে। নজিরবিহীন অত্যাচার-হত্যাযজ্ঞ আর নারী নিষ্পেষণের মধ্যেও অসহায় ইসরাফিল বাঁচার অবলম্বন খুঁজে পায়। মুক্ত দেশ পাওয়ার আনন্দধারায় ইসরাফিল সক্রিয় থেকেও তার হৃদয় জুড়ে হারিয়ে যাওয়া এক বেদের মেয়ের আনাগোনা। সেই শূন্যতায় হঠাৎ করেই যেন তার সামনে এসে দাঁড়ায় খান সেনাদের বাঙ্কার থেকে সদ্য ছাড়া পাওয়া উন্মাদিনী এক নারীমূর্তি। মালতী। প্রায় বিবস্ত্র হয়ে... রেজাউর রমানের এই ভিন্নস্বাদের উপন্যাসের মধ্য দিয়ে পাঠকরা খুঁজে পাবেন সংগ্রামী মানুষের এক নতুন আখ্যান।
| বইয়ের নাম | অন্ধকারে নয় মাস |
| লেখক | রেজাউর রহমান |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Political & War Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।