দেশে যখন স্বাধীনতার জন্য যুদ্ধ, জামান পরিবারে তখন জীবনের জন্য যুদ্ধ; বাঁচা-মরার সংগ্রাম। ন\'মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ কেড়ে নিল হাজারো প্রাণ; ক্যান্সারের সাথে এই ন\'মাসের যুদ্ধে জীবন দিল সীমা। দেশ শুত্রুমুক্ত; স্বাধথীন হল যেদিন, সেদিনই সীমার চিরবিদায়। এই আসা-যাওয়া একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একটি থেকে আরেকটি আলাদা করা যায় না। এই আগমণ এবং প্রত্যাবর্তনের গল্পই অবিচ্ছেদ্য। সংসার এবং সম্পর্কের ভিতর লুকিয়ে থাকে রাজনীতি। এই রাজনীতির ক্নেদ্রে দাঁড়িয়ে আছে ক্ষমতা। আর এই ক্ষমতার মূলে আছে অর্থ। বেকার সজীব বড় ভাই-ভাবীর সংসারে তাই ক্ষমতাহীন এক প্রান্তজন। সুপার-পাওয়ারে মতো ভাবী কর্তৃত্ব বিস্তার করতে চায়। আর এই বিস্তার রোধে তাই সজীবের স্ট্র্যটেজিক যুদ্ধ। অন্দরমহল\' সেই সংসারের কেন্দ্র-প্রান্ত রাজনীতির এক উপাখ্যান। অন্যরকম এক যুদ্ধ।
| বইয়ের নাম | যুদ্ধ |
| লেখক | হারুনুজ্জামান |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 95 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Political & War Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।