শিশুতোষ সাহিত্যজগতের এক বিশাল ভাণ্ডার লুক্কায়িত আছে রুশ-সাহিত্যে। সোভিয়েত ইউনিয়নের সেই বিখ্যাত বইগুলো আপনারা ছেলেবেলায় পড়েছেন তো? পড়তে পড়তে কখন হারিয়ে যেতেন স্বপ্নময় তুষরাচ্ছন বরফের দেশে, মনে পড়ে?
‘রুশদেশের উপকথা,’ ‘গল্প আর ছবি’ এবং ‘আনাড়ির কাণ্ডকারখানা’-র মতো বইগুলোকে কি কখনো হাতছাড়া করতে ইচ্ছে হতো? ছেলেবেলার গল্প শোনার দিনগুলো এখন কত দূরে। রুশ-সাহিত্যের সেই তর-তাজা শিশুতোষ বইগুলো কবে হারিয়ে গিয়েছে রুশ-আঁস্তাকুড়ে এখনকার ছেলেমেয়েরা কত হতভাগা! সেই চমৎকার মনকাড়া বইগুলোর ছোঁয়া তারা এখন আর পাচ্ছে না।