ভার্সিটি জীবনের স্বপ্ন, স্বপ্নে দোষ নাই। ভার্সিটির সিনিয়র; মন ডাকে ক্রাশ, আমি ডাকি আপু—জুনিয়র হই তার। প্রেমের হাতছানি দিচ্ছে ডাক, দাঁড়কাকের মতো ঘুরি শহর! এ আকাশ, ও আকাশ—সব আকাশ আমার। আমি চাই সমুদ্র-পাহাড়ের সবটা। ধ্যান-জ্ঞান-চোখ সব নিখোঁজ! এ আমার জীবনদর্শন; ঐতিহ্যগত এক দার্শনিক!