নদীবিধৌত পলিমাটি দিয়ে গড়া এই দেশ। এই ভূমিতে জন্ম নিয়েছেন অসংখ্য গুণী মানুষ। তাদের জীবন যাপনের স্মৃতিচিহ্ন আদরে-অনাদরে রয়ে গেছে দেশের নানা প্রান্তে। গুণী, প্রাজ্ঞজনদের হেঁটে যাওয়া সেই পথ ধরে লেখক বইটিতে খুঁজে ফিরেছেন বাংলার বুকে লুকিয়ে থাকা স্থাপত্য, ইতিহাস ও কালের সাক্ষী সেইসব প্রতীকসমূহ।
এমনকি বাংলার মানুষ জীবন যাপন ধারার ভেতর হারিয়ে ফেলতে শুরু করেছে যেসব ঐতিহ্য, সেসবও কালের ধুলো সরিয়ে আজকের বাস্তবতায় লেখক তুলে এনেছেন। বিস্মৃত অতীতের গভীর ছায়া ভেদ করে উঁকি দেওয়া রোদের মতো লেখকের বর্ণনায় উঠে এসেছে সময়, প্রকৃতি, প্রেম এবং আমাদের ঐশ্বর্যমণ্ডিত ইতিহাস।
'চলতি পথের বাঁকে' ভ্রমণগদ্য পূর্ণতা পেয়েছে লেখকের গদ্য ও তথ্যনির্ভর বিবরণীতে।
| বইয়ের নাম | চলতি পথের বাঁকে |
| লেখক | এস এম জাহিদ হাসান |
| প্রকাশনী | অনার্য পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Travel & Living Abroad |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।