"সুন্দরবন সমগ্র" বইয়ের ফ্ল্যাপের লেখা:
সুন্দরবন শুধু সুন্দরই নয়, একইসঙ্গে দারুণ রহস্যাবৃতও বটে । জল আর জঙ্গল, মানুষ আর হিংস্র পশুপ্রাণী, সংস্কার আর কিংবদন্তী, রােমাঞ্চ আর শৌর্যময় কাহিনী—এই ভূখণ্ডকে চির আকর্ষণীয় আর চির রহস্যময় করে রেখেছে। শিবশঙ্কর মিত্র সুন্দরবনকে শুধু যে কাছ থেকে দেখেছেন তাই নয়, দেখেছেন নানান দিক থেকেও। আর সেই অভিজ্ঞতাকেই জীবন্ত করে তুলেছেন গল্প-উপন্যাসে। তার লেখায় যেসব ঘটনা ও ছবি তা একটিও অলীক নয়। অনেক ক্ষেত্রে চরিত্রের নামগুলি পর্যন্ত অবিকল । কেউ এখনও জীবিত, কেউবা পরলােকে । কিন্তু সাহিত্যের সত্য এবং বাস্তবের সত্যের এক অসামান্য মিশেলে যে-জগতে তাঁদের প্রতিচ্ছবি ফুটিয়েছেন লেখক, সেখানে তাঁরা থেকে যাবেন চিরকালের জন্য।