"কাঞ্চনজঙ্ঘা স্বর্ণশিখরে বাঙালি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
হিমালয়ের পাহাড়ে-পাহাড়ে, পাথরে-পাথরে নিজেকে খোঁজার মায়াবী খেলায় মেতে থাকেন দেবাশিস বিশ্বাস। ১৯৯৭-এ তার প্রথম শৃঙ্গ জয়, মাউন্ট কামেট। ২০ মে ২০১১ দেবাশিস আর বসন্ত প্রথম অসামরিক ভারতীয় হিসেবে জয় করেছেন ২৮১৬৯ ফুট উচ্চতাবিশিষ্ট কাঞ্চনজঙ্ঘা। দেবাশিস বিশ্বাসের ‘কাঞ্চনজঙ্ঘা: স্বর্ণশিখরে বাঙালি’ গ্রন্থে সেই স্বপ্নযাত্রার বিস্ময়কর প্রতিবেদন অভ্রিনের উত্তেজনা, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে সংগ্রাম এবং অবশেষে শিখরে পৌঁছে যাওয়ার আনন্দ যেন জীবন্ত হয়ে আছে বইটির পাতায় পাতায়। সেইসঙ্গে যুক্ত হয়েছে নয়নাভিরাম সব আলােকচিত্র । এবং কাঞ্চনজঙ্ঘা অভিযানের রঙিন ভিসিডি। খ্যাতিমান পর্বতারােহীর কলমে দুর্গম অভিযানের কাহিনি পাঠকের কাছে নিঃসন্দেহে রােমাঞ্চকর।